একটি দ্রুত, নিরাপদ এআই (AI) ব্রাউজার
বর্তমান ইন্টারনেট মানেই নানা রকম বিভ্রান্তি, নিরাপত্তা ঝুঁকি আর প্রাইভেসি নিয়ে দুশ্চিন্তা। কাহফ ব্রাউজার তৈরি করা হয়েছে আপনাকে একটি দ্রুত, নিরাপদ ও পরিশীলিত ব্রাউজিং অভিজ্ঞতা দিতে। এর শক্তিশালী এআই (AI) ফিল্টারিং প্রযুক্তি ক্ষতিকর ওয়েবসাইট, বিরক্তিকর অ্যাড এবং অনাকাঙ্ক্ষিত কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে ব্লক করে আপনাকে দেয় এক চিন্তামুক্ত ডিজিটাল পরিবেশ।
কাহফ ব্রাউজার কী?
কাহফ ব্রাউজার হলো বিশ্বের প্রথম এআই (AI) চালিত হালাল ব্রাউজার। ডিজিটাল দুনিয়ায় ব্রাউজ করার সময় মুসলমানদের ঈমান ও নৈতিকতা সুরক্ষার কথা মাথায় রেখেই এটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো, ইসলামিক মূল্যবোধের সাথে সামঞ্জস্য রেখে সবাইকে একটি নিরাপদ, প্রাইভেট এবং বাধাহীন ব্রাউজিং অভিজ্ঞতা প্রদান করা।
মূল স্তম্ভসমূহ
প্রাইভেসি এবং সিকিউরিটি সবার আগে
আমরা কখনোই আপনার ব্যক্তিগত ডেটা ট্র্যাক করি না বা ব্রাউজিং হিস্ট্রি শেয়ার করি না। কাহফ স্বয়ংক্রিয়ভাবে ফিশিং, স্ক্যাম এবং ট্র্যাকার ব্লক করে আপনার অনলাইন অ্যাক্টিভিটি সুরক্ষিত রাখে।
শরিয়াহ-সম্মত ডিজাইন
ইসলামিক নীতি ও নৈতিকতার ওপর ভিত্তি করে তৈরি কাহফ ব্রাউজার নিশ্চিত করে একটি পরিচ্ছন্ন ব্রাউজিং পরিবেশ, যা সবার সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধকে সম্মান করে।
অ্যাডভান্সড কনটেন্ট ফিল্টারিং
আমাদের স্মার্ট ফিল্টারিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে অনাকাঙ্ক্ষিত বাজে ছবি ব্লার করে দেয়, ক্ষতিকর ওয়েবসাইটে প্রবেশে বাধা দেয় এবং সেফ সার্চ (Safe Search) কার্যকর করে।
পরিবারের জন্য তৈরি
সেফ সার্চ এবং কনটেন্ট ফিল্টারিংয়ের মাধ্যমে পুরো পরিবার এখন নিশ্চিন্তে ইন্টারনেট ব্যবহার করতে পারবে। সার্চ রেজাল্টে আসবে শুধু নিরাপদ ও পরিচ্ছন্ন তথ্য।